Logo

জামায়াত আমির ও নাহিদের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খাঁন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬
জামায়াত আমির ও নাহিদের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খাঁন
রাশেদ খান | ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্ব ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, দুই নেতার আহ্বানেও জনগণের প্রত্যাশিত সাড়া মিলছে না। একই বক্তব্যের বিষয়ে সমসাময়িক প্রতিবেদনে রাশেদ খাঁনের পোস্টের বক্তব্যও তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পোস্টে রাশেদ খাঁন জামায়াতের আমিরের লংমার্চের বক্তব্যের প্রসঙ্গ তুলে লেখেন, “জামায়াতের আমির গত লংমার্চে বললেন, জাতির প্রয়োজনে ৬ দফা ১ দফায় পরিণত হতে পারে! আজকের লংমার্চ থেকে বললেন, জাতির প্রয়োজনে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে! কিন্তু জাতি কি জানে তার প্রয়োজনে কখন ৬ দফা ৮ দফায় পরিণত হলো?”

তিনি আরও লেখেন, “যে নেতা দাবিদাওয়া ঠিক করতে পারে না, সেই নেতা শুধু জামায়াতি জাতির নেতা হতে পারেন, সমগ্র জাতির নেতা হতে পারে না!”

এনসিপির কর্মসূচিতে জনসমাগম নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, “লংমার্চে জনগণ কেমন সাড়া দেবে, সেটা গতকাল ছুটির দিনে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত কর্মসূচিতে থেকে মোটামুটি বোঝা গেছে! সেখানে নেতাকর্মীদের তুলনায় সাংবাদিকদের উপস্থিতি বেশি মনে হয়েছে! কোন বাধা নেই, তারপরও জাতি সাড়াশব্দ করছে না! এই পেছনের কারণ কি এনসিপি কখনো অনুসন্ধান করার চেষ্টা করেছে?”

বিজ্ঞাপন

আরও পড়ুন

পোস্টের শেষাংশে নাহিদ ইসলামের আগের বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন দাবি করেন, নির্বাচনের আগে নাহিদ ইসলাম জামায়াতের নেতৃত্ব সম্পর্কে ভিন্ন অবস্থান প্রকাশ করেছিলেন। তাঁর ভাষ্য, নাহিদ ইসলাম পরে জামায়াতের আমিরের নেতৃত্ব গ্রহণ করার পর থেকেই দুই নেতার কোনো নেতার আহ্বানেই জনগণ আর সাড়া দিচ্ছে না।

বিজ্ঞাপন

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD