Logo

খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৩
খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান
আমান উল্লাহ আমান | ফাইল ছবি

বেসরকারি শিক্ষকদের শতভাগ বেতন ও এমপিওভুক্তির সুবিধা বেগম খালেদা জিয়া নিশ্চিত করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের আটি ভাওয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা-২ আসনের শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমানউল্লাহ আমান শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষকদের জন্য ৫০ শতাংশ বেতন সুবিধা চালু করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া তা শতভাগে উন্নীত করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিক্ষকদের আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে আমানউল্লাহ আমান বলেন, শহীদ মিনারে শিক্ষকদের আমরণ অনশনের সময় তাদের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছিল। সে সময় ওমরাহ পালন শেষে দেশে ফিরে বেগম খালেদা জিয়া বিমানবন্দর থেকে সরাসরি শহীদ মিনারে যান এবং ক্ষমতায় গেলে শিক্ষকদের শতভাগ বেতন দেওয়ার আশ্বাস দেন। তাঁর দাবি অনুযায়ী, পরবর্তীতে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়।

বিজ্ঞাপন

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে আমানউল্লাহ আমান বলেন, শিক্ষকদের প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো বিবেচনা করে পাঠদান করা উচিত। কোনো কোনো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিজের সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করে পরীক্ষা দেওয়ান বলেও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, এমন প্রবণতা নিজ প্রতিষ্ঠানের শিক্ষার মানের প্রতি অনাস্থার ইঙ্গিত দেয়।

শিক্ষকদের শিক্ষার পরিবেশ ও মান বজায় রাখতে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা, পরিবেশ রক্ষায় জন্মদিনসহ বিভিন্ন উপলক্ষে গাছ লাগানো এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে পুরস্কৃত করার উদ্যোগের কথা জানান আমানউল্লাহ আমান। শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ আয়োজন করা হচ্ছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD