Logo

দলীয় অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে বললেন চরমোনাই পীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১২
দলীয় অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে বললেন চরমোনাই পীর
ছবি: সংগৃহীত

দলীয় ও ইসলামপন্থী অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা ও শালীনতা বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফয়জুল করীম বলেন, নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তাদের কোনো বাধা নেই। তবে ইসলামী আন্দোলনের দলীয় অনুষ্ঠান বা ইসলামপন্থী কোনো আয়োজনে সংবাদ সংগ্রহের জন্য এলে তাদের পর্দা করে আসা উচিত।

বিজ্ঞাপন

তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বক্তব্যটি নিয়ে বিভিন্নজন ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD