গ্যাস সংকট বৈশ্বিক, দ্রুতই উন্নতি হবে: রিজভী

দেশের চলমান গ্যাস সংকটকে বৈশ্বিক জ্বালানি সংকটের অংশ হিসেবে উল্লেখ করে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার আশাবাদ জানিয়েছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, জ্বালানি সংকট কোনো নির্দিষ্ট দেশের একক সমস্যা নয়। এটি একটি আন্তর্জাতিক সংকট, যা কোনো একটি রাষ্ট্রের পক্ষে এককভাবে সমাধান করা সম্ভব নয়। তবে সময়ের সঙ্গে বাংলাদেশের গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার দেশ পরিচালনা করছে। চলমান সংকট মোকাবিলায় সরকার হাজার হাজার ঘনফুট গ্যাস আমদানি করছে। একই সঙ্গে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় হস্তক্ষেপও করা হচ্ছে।
দেশের বিভিন্ন পণ্যের দাম বাড়লেও সরকারের কঠোর পদক্ষেপের কারণে আগস্টে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
রিজভী আরও বলেন, গোটা জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিতে তারেক রহমান কাজ করছেন। বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে তারেক রহমানের নেওয়া উদ্যোগকে তিনি ‘যুগান্তকারী’ হিসেবে উল্লেখ করেন।








