দুর্নীতির অভিযোগে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে

দুর্নীতির অভিযোগ তুলে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তার মানহানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিজ্ঞাপন
দুর্নীতির অভিযোগ তুলে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তার মানহানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর প্রেসক্লাবে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের হওয়া অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
আসিফ মাহমুদ বলেন, বিএনপির সময়ে হওয়া পদোন্নতি ও বদলিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা হচ্ছে। তার দাবি, এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে হয়রানি করার উদ্দেশ্যে দুদককে ব্যবহার করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। অতীতেও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে বিভিন্ন সময়ে দুদককে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, বর্তমানেও একই কায়দায় প্রতিষ্ঠানটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে।
দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে উল্লেখ করে এনসিপির এই মুখপাত্র বলেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় দেশের স্বার্থে তাকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়েছে। জনগণের পক্ষে কাজ করতে গিয়ে অনেকের বিরাগভাজন হয়েছেন এবং তারাই এখন রাজনৈতিকভাবে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
আসিফ মাহমুদ বলেন, দুদক যদি স্বাভাবিক ও নিরপেক্ষ প্রক্রিয়ায় দুর্নীতির অনুসন্ধান করে, তাহলে তিনি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। তবে শুরু থেকেই দুদককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দুদক স্বাভাবিক প্রক্রিয়ায় অনুসন্ধান চালালে তার আপত্তি নেই এবং প্রয়োজন হলে তিনি সহযোগিতা করবেন। তবে তার দাবি, বর্তমান দুদক নিরপেক্ষভাবে কাজ করছে না এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।








