এবার ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
পোস্টে বলা হয়েছে, এর আগে আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভোটার এলাকা স্থানান্তরের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ অনুযায়ী আবেদন করেন আসিফ মাহমুদ। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন তা অনুমোদন করে।
বিজ্ঞাপন
এর ফলে বর্তমানে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হয়েছে বলে তার ফেসবুক পোস্টে জানানো হয়েছে।
এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও ভোটার এলাকা পরিবর্তন করেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হন।








