Logo

৫ আগস্ট ঢাকায় সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট, ২০২৬, ২১:৩১
৫ আগস্ট ঢাকায় সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের।

বিজ্ঞাপন

শনিবার (১ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতাদের যৌথসভায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সভায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে চরমোনাই পীর সরাসরি মাঠে ছিলেন। দলের অস্তিত্বকে ঝুঁকিতে রেখে তিনি আন্দোলনে অংশ নিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শেখ ফজলুল করীম মারুফ বলেন, আগামী ৫ আগস্ট জুলাইয়ের শক্তির পুনঃপ্রকাশ ঘটানো হবে। জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী সংস্কার বাস্তবায়নের দাবিতে ওই দিন ঢাকার রাজপথ জনতার স্লোগানে মুখরিত হবে।

যৌথসভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট বুধবার সকাল ১১টায় পল্টন মোড়ে সমাবেশ শুরু হবে। এরপর জোহরের নামাজের আগে গণমিছিল অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নগর দক্ষিণের সহসভাপতি জিএম রুহুল আমীন, আলহাজ আনোয়ার হোসেন, এমএইচ মোস্তাফা, আলহাজ আব্দুল আউয়ালসহ দলের অন্যান্য নেতারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD