Logo

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট, ২০২৬, ২১:২৪
গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
ছবি: সংগৃহীত

গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দলের স্থায়ী কমিটির শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায়।

এ ছাড়া বৈঠকে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD