Logo

জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: ডা. মাহমুদা মিতু

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
১ আগস্ট, ২০২৬, ২০:৫৭
জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: ডা. মাহমুদা মিতু
ছবি: সংগৃহীত

বিএনপি ‘জুলাই ব্যবসা’ করা যাবে না বলে সমালোচনা করলেও জুলাইয়ের আন্দোলন ও শহীদদের নিয়ে কথা বলা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। একই সঙ্গে তিনি ‘হাদি ব্যবসা’ চালু রাখার কথাও বলেন।

বিজ্ঞাপন

শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদা মিতু বলেন, বিএনপি বারবার জুলাই নিয়ে ব্যবসা না করার কথা বলছে। তাদের এমন বক্তব্যের মাধ্যমে মানুষকে অপমান করার চেষ্টা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী আন্দোলনে ১৯ জন নিহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের নিয়েও কথা বলতে হবে এবং তাদের স্মৃতি ধরে রাখতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, এনসিপি ও ১১ দলীয় জোট জুলাইয়ের কথা বলছে। কিন্তু সরকারি দল কতটা এ বিষয়টি সামনে আনছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যরা যদি জিয়া নিয়ে কথা বলতে পারে, তাহলে জুলাইয়ের আন্দোলন নিয়ে কথা বলায় সমস্যা কোথায়—এমন প্রশ্নও তোলেন তিনি।

জুলাইয়ের আন্দোলন নিয়ে কথা বলাকে ‘ব্যবসা’ হিসেবে দেখার সমালোচনা করে মাহমুদা মিতু বলেন, এটি আসলে শহীদদের প্রতি মানুষের স্নেহ, মায়া, মমতা ও দরদ। এই অনুভূতি ধরে রাখতে হবে।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, যেসব শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে, তাদের পরিবারের সদস্যরা শুধু রাজনৈতিক বক্তব্য নয়, রাষ্ট্র সংস্কারের বিষয়েও কথা বলছেন। তারা সংবিধান সংস্কার, পুলিশ কমিশন ও গুম কমিশন গঠনের মতো বিষয় সামনে আনছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, একটি ভালো রাষ্ট্র গঠন, বেকার তরুণদের কর্মসংস্থান এবং নারীর সম্মান নিশ্চিত করাই তাদের রাজনৈতিক লড়াইয়ের অংশ। পুলিশ সংস্কারসহ বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে চান তারা।

নিজেদের ওপর হামলা, হুমকি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ভয় পান না দাবি করে মাহমুদা মিতু বলেন, লাঠিপেটা, চোখ অন্ধ করে দেওয়া, সাইবার হামলা কিংবা ছবি সম্পাদনা করে অপপ্রচার চালিয়ে তাদের দমিয়ে রাখা সম্ভব হবে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এনসিপির ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন মো. জাহাঙ্গীর আলম। এ ছাড়া জাতীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক খন্দকার খালেদা আক্তার, জেলা যুব শক্তির আহ্বায়ক মো. মুজিব, জাতীয় ছাত্র শক্তির জেলার আহ্বায়ক তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিমুল চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD