Logo

জেলে নিলে জেলে যাব, মেরে ফেললে কবরে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট, ২০২৬, ২৪:২২
জেলে নিলে জেলে যাব, মেরে ফেললে কবরে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মামলা বা গ্রেপ্তারের ভয় দেখিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি বন্ধ করা যাবে না। তিনি বলেন, “জেলে নিলে জেলে যাব, আর মেরে ফেললে কবরে যাব।” শুক্রবার (৩১ জুলাই) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, একজনকে গুরুতর আহত করার পর উল্টো তার বিরুদ্ধেই মামলা করা হচ্ছে। তার ভাষ্য, কাউকে মারধর করে চোখ নষ্ট করে দেওয়ার পর আবার সেই ব্যক্তির নামেই মামলা দেওয়া হচ্ছে, যা তিনি রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয় হিসেবে উল্লেখ করেন।

নিজের বিরুদ্ধে দায়ের হওয়া ছিনতাই মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার বিরুদ্ধে আইফোন ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের কর্মসূচিতে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে এবং মামলা দিয়ে হয়রানির চেষ্টা চলছে। তার দাবি, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে মামলা, টেন্ডারবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তবে এসবেরও একসময় অবসান হবে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

রাজনীতির নামে সহিংসতার সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, গ্যাংবাজি করতে চাইলে সেটি প্রকাশ্যেই করা উচিত, কিন্তু রাজনীতির আড়ালে এমন অপসংস্কৃতি প্রতিষ্ঠা করা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির কয়েকজন নেতার কর্মকাণ্ডের কারণে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে।

তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর এসব অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

উল্লেখ্য, হবিগঞ্জ শহরে ছাত্রদল ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের ১০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD