Logo

যুব আন্দোলন নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
২১ আগস্ট, ২০২৬, ১২:০৩
যুব আন্দোলন নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে মহাসড়কের চিটাগাংরোড থেকে সোনারগাঁ পর্যন্ত উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় মহাসড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় টায়ার, বাঁশ ও কাঠে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবরোধ চলায় মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে রাখায় দুই পাশে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হয়ে নিহত হন বুলবুল আহমেদ (৩৫)। তিনি শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। বন্দর থানা পশ্চিম শাখা ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ছিলেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহর দাবি, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তী সময়ে তিনি মামলা করেন। ওই মামলায় স্থানীয় কিশোর গ্যাংয়ের কথিত নেতা শেখ সিফাতসহ কয়েকজনকে আসামি করা হয়।

মাছুম বিল্লাহ অভিযোগ করেন, ওই মামলা নিয়ে বুলবুলের সঙ্গে শেখ সিফাত ও তার সহযোগীদের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সালেহনগর এলাকায় বুলবুলের ওপর হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ সিফাত ও তার সহযোগীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা মহাসড়ক থেকে সরে যাবেন না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD