Logo

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৫২
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
ছবি: সংগৃহীত

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, সরকার গঠনের পর এটি হবে বিএনপির স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক। সম্প্রতি কমিটিতে যুক্ত হওয়া চার নতুন সদস্যকে নিয়ে এটিই হবে প্রথম বৈঠক। নতুন সদস্যরা হলেন—রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের অবস্থান ও প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক ও অন্যান্য পরিস্থিতি নিয়েও স্থায়ী কমিটির সদস্যরা মতবিনিময় করবেন বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে বলে তিনি শুনেছেন।

এদিকে দলীয় সূত্রের দাবি, শনিবার স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ না দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে ব্রিকস সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অংশ নেবেন।

বিজ্ঞাপন

২০২৬ সালের জন্য ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে ভারত। নয়াদিল্লির ভারত মণ্ডপমে এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD