Logo

মামুনুর নিখোঁজ ঘটনায় আইনশৃঙ্খলার গাফিলতি স্পষ্ট: হাসনাত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৩৩
মামুনুর নিখোঁজ ঘটনায় আইনশৃঙ্খলার গাফিলতি স্পষ্ট: হাসনাত
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদের নিখোঁজ হওয়ার ঘটনায় সরকারের কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তিনি ফেসবুকে লিখেছেন, গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ। এই ঘটনা সাধারণ নাগরিকের জন্য উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। ৫ আগস্টের পর থেকে এ ধরনের নিখোঁজ ঘটনা প্রথমবার ঘটছে বলে তিনি উল্লেখ করেন।

হাসনাত বলেন, রাষ্ট্র যখন নাগরিকদের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে, তখন দ্রুত ও সুষ্ঠু তদন্তেও সরকারের এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের ত্রুটি স্পষ্ট। পাশাপাশি, গণমাধ্যমের নিরবতা এই সংকটময় পরিস্থিতিতে উদ্বেগের সৃষ্টি করছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD