Logo

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৫, ২০:০৭
ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

বিজ্ঞাপন

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, কিংবা ঘটনাস্থলে বাসে যাত্রী ছিল কি না— সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD