Logo

ধামরাইয়ে বাসে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৫, ২৪:০৫
ধামরাইয়ে বাসে আগুন
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে পার্কিং করে রাখা ধামরাই-গুলিস্তান (ডি-লিংক) নামে একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা জানান, রাত ১০টার পর বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে জানা যায়, দুর্বৃত্তরা ওই বাসে আগুন দিয়েছে। এতে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD