Logo

আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৩:১২
আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
ফাইল ছবি।

নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নির্দিষ্ট সময়ের জন্য মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারা জাম্প কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি চলাকালে প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করতে দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হবে।

বিজ্ঞাপন

সাময়িক এই বিরতিতে যাত্রীদের যে কোনো অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। একই সঙ্গে যাত্রীদের আগেভাগে যাত্রা পরিকল্পনা করার আহ্বান জানানো হয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD