Logo

সবুজবাগে ঠিকাদারের মরদেহ উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৩:৪৯
সবুজবাগে ঠিকাদারের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি।

রাজধানীর সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের খালি জায়গা থেকে টিপু মোল্লা (৫৭) নামে এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে মরদেহ ময়ানতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, খবর পেয়ে তারা সন্ধ্যার দিকে উত্তর বাসাবো ৫৫/২ নম্বর একটি নির্মাণাধীন ভবনের লিফট খালি জায়গা থেকে মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়ানতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এসআই আজিজুল হক আরও বলেন, “টিপু ওপর থেকে পড়ে মারা গিয়েছেন কি না, নাকি কেউ হত্যা করে তাকে ওই খালি জায়গায় ফেলে দিয়েছে—মৃত্যুর প্রকৃত কারণ ময়ানতদন্তের রিপোর্টে জানা যাবে।”

মৃত টিপু মোল্লা সবুজবাগের উত্তর বাসাবো ৫৭ নম্বর বাসার ইয়াদ আলী মোল্লার ছেলে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD