Logo

গুলিস্তানে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ডিসেম্বর, ২০২৫, ১৮:১৩
গুলিস্তানে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকার একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

রোজিনা আক্তার বলেন, রোজিনা আক্তার বলেন, গুলিস্তান জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে বিকেল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আটতলা ভবনটির ছাদে থাকা গোডাউনে আগুন লাগে। সংবাদ পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

বিজ্ঞাপন

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD