Logo

হকারদের ফের দখলচেষ্টা, মিরপুর-১০ ফুটপাতে ডিএনসিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৬, ২২:০৯
হকারদের ফের দখলচেষ্টা, মিরপুর-১০ ফুটপাতে ডিএনসিসির অভিযান
ছবি প্রতিনিধি।

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত পুনরায় দখল করে বসা অবৈধ হকারদের উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলির পরিচালনায় অভিযানে ফুটপাত দখল করে বসা হকারদের সরিয়ে দেওয়া হয়। এ সময় প্রশাসক জানান, মিরপুরের ফুটপাত দখলমুক্ত রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযান অব্যাহত থাকবে।

ডিএনসিসি সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর মিরপুর-১০ এলাকার ফুটপাত থেকে অবৈধ হকারদের উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। তবে ওই উদ্যোগের পর গত কয়েক দিন ধরে কিছু ব্যক্তি আবারও বিভিন্ন ফুটপাতে দোকান বসানোর চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে প্রশাসক নিজে উপস্থিত থেকে বুধবার পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে মিরপুর-১০ ফুট ওভারব্রিজের সংস্কারকাজও পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD