Logo

মিরপুর-১২ নম্বরে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৬, ১৩:৩০
মিরপুর-১২ নম্বরে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১২ নম্বরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ছিনতাইকারীরা গুলি করে মুদি ব্যবসায়ী মো. হোসেন দিপুর কাছ থেকে ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

পল্লবী থানার আওতাধীন ওই এলাকায় ঘটনাস্থলে দিপুর স্ত্রী মোছা. আফরোজা জানান, সকালবেলায় তিনজন অজ্ঞাত মুখোশধারী মোটরসাইকেলযোগে এসে বাম পায়ের হাঁটুর ওপর এক রাউন্ড গুলি চালিয়ে তার স্বামীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। প্রথমে দিপুকে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “পল্লবী থেকে একজন ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। তার বাম পায়ের হাঁটুর ওপর এক রাউন্ড গুলি লেগেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”

বিজ্ঞাপন

পুলিশ আহত দিপুর শারীরিক অবস্থা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

জেবি/জেএইচআর/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD