Logo

ডিএমপির গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১৬:০৬
ডিএমপির গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের মিরপুর ও উত্তরা বিভাগে নতুন দুইজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়োগ করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) হিসেবে দায়িত্ব পালনরত এনায়েত কবীর সোয়েব অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা (মিরপুর বিভাগ)-এ পদায়ন করা হয়েছে।

অপরদিকে, সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-ওয়ারী বিভাগ) হিসেবে কর্মরত এম এম সবুজ রানা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা (উত্তরা বিভাগ)-এ নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

বিজ্ঞাপন

ডিএমপি সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এই পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD