খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক: নাজিমুদ্দিন আলম

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। যিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে বহুমাত্রিক অবদানের মাধ্যমে এ দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছেন। তিনি সকল সময় জাতীর হৃদয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দীন আলম।
বিজ্ঞাপন
রবিবার (১৫ মার্চ) নয়াপল্টনে স্থানীয় রেস্তোরাঁর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।
নাজিমউদ্দীন আলম বলেন, বাংলাদেশে যখনই গণতন্ত্র, দেশপ্রেম এবং নিখুঁতভাবে মানুষের জন্য কাজ করার প্রশ্ন আসবে, তখনই মানুষকে খালেদা জিয়াকে স্মরণ করতে হবে। তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের পাশে তিনিই সবচেয়ে বেশি ছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি রাজপথে লড়াই করেছেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক। গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। স্বৈরাচারী সরকারের কাছে কখনো মাথা নত না করে তিনি নিজেকে একজন আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সভাপতির বক্তব্যে মো. জহিরুল ইসলাম কলিম বলেন, দেশের প্রথম নারী প্রধান মন্ত্রী ও জাতীয় ঐক্যের প্রতিক বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে আপোষহীন।
বিজ্ঞাপন
সংগঠনের সভাপতি, দৈনিক খোলাবাজার সম্পাদক মো. জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, যুবদলের সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নু, কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান সম্রাট, প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজি।








