রাজধানীতে সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যা

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় এক মর্মান্তিক ঘটনায় শিশুসন্তানকে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
বিজ্ঞাপন
প্রাথমিক তথ্য অনুসারে, পারিবারিক কলহের জেরে মা তার শিশুসন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। নিহত নারীর সঙ্গে তার সিএনজিচালিত অটোরিকশাচালক স্বামীর দাম্পত্য কলহ ছিল। সেই বিরোধ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। পুলিশ ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।








