পূর্বাচল নতুন শহর প্রকল্পের অগ্রগতিতে আলোচনা সভা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়িত পূর্বাচল নতুন শহর প্রকল্পে সার্বিক অগ্রগতি, তদারকি ও উন্নয়ন কার্যক্রম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজউকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। সভায় সভাপতিত্ব করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।
সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের চলমান অবকাঠামো উন্নয়ন, প্লট হস্তান্তর কার্যক্রম, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার অগ্রগতি, মসজিদ, হাসপাতাল ও স্কুল নির্মাণসহ সামাজিক অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশসম্মত নগরায়ণ নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। । প্রতিমন্ত্রী প্রকল্পের কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, পূর্বাচল নতুন শহরকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সকল কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
সভায় রাজউক চেয়ারম্যান পূর্বাচল নতুন শহরের বর্তমান অগ্রগতি তুলে ধরেন এবং তদারকি কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, প্রকল্পের গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের জন্য রাজউক সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও সভায় রাজউক-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।








