Logo

রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগে চাঞ্চল্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল, ২০২৬, ১৫:০৯
রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগে চাঞ্চল্য
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় এক বিদেশি নাগরিকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শামীম সালিম কাশিম নামে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তবে নিহত ব্যক্তি কোন দেশের নাগরিক এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে। পুলিশ ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করবে বলে জানিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD