রাজধানীতে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বইয়ের মার্কেট বাংলাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বইয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। হঠাৎ করে দোকান থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বাংলাবাজারের একটি বইয়ের দোকানে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।








