Logo

এবার পল্লবীর ফ্ল্যাটে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুন, ২০২৬, ১২:২৬
এবার পল্লবীর ফ্ল্যাটে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকায় একটি আবাসিক ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে সেকশন-৬ এলাকার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশের তথ্য অনুযায়ী, সেলিনা আফরোজ দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পল্লবী থানার তদন্ত কর্মকর্তা মো. হানিফ জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সেলিনা আফরোজের স্বামী ও দুই সন্তান বর্তমানে কানাডায় থাকেন। পারিবারিক বিরোধের জেরে প্রায় ১২ বছর আগে তিনি দেশে ফিরে এসে একাই বসবাস শুরু করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে। কারণ ২৬ মে রাতে তার এক ভাতিজা সর্বশেষ মোবাইল ফোনে তার সঙ্গে কথা বলেছিলেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।

এদিকে সম্প্রতি একই এলাকায় আরেকটি মরদেহ উদ্ধারের ঘটনার পর নতুন এই ঘটনাও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD