Logo

কামরাঙ্গীরচরে জুতার কারখানায় ভয়াবহ আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই, ২০২৬, ১৬:৪৮
কামরাঙ্গীরচরে জুতার কারখানায় ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের অভিযান শুরু করেন।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ, হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD