Logo

‘রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট, রাস্তায় হকার বসতে দেওয়া হবে না'

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:০৯
‘রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট, রাস্তায় হকার বসতে দেওয়া হবে না'
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। ফাইল ছবি

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকারকে বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। একই সঙ্গে হকারদের সময় থাকতে স্বেচ্ছায় ওই এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মধ্যবর্তী স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রশাসক এ কথা জানান। এ সময় তিনি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শৃঙ্খলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তবে মতিঝিলে অফিস সময়ের পর নাইট মার্কেট চালুর পরিকল্পনা কথা জানান প্রশাসক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রশাসক বলেন, মতিঝিলে অফিস সময়ের পর বিকেল চারটার পর থেকে নাইট মার্কেট চালু করা হবে। হকাররা সেখানে বসবেন। সপ্তাহে সাতদিন তাদেরকে সব জাগয়ায় বসতে দিত পারবো না। এটা তাদেরকেও মানতে হবে। নিয়মের অনুযায়ী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অনুযায়ী তাদের বসতে হবে।

প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে উল্লেখ করে মো. আব্দুস সালাম বলেন, পর্যায়ক্রমে নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে। এর মাধ্যমে রাজধানীর পরিবেশ আরও সুন্দর ও বাসযোগ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের সতর্ক করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক। নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD