Logo

গণভবনের পেছনে ও বুদ্ধিজীবী কবরস্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২২:০৩
গণভবনের পেছনে ও বুদ্ধিজীবী কবরস্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর গণভবনের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ এবং বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ককটেল ও পেট্রোলবোমাসদৃশ বেশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এসব বস্তু নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২-এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

বিজ্ঞাপন

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গণভবনের পেছনে অবস্থিত পুরোনো বাণিজ্য মেলার মাঠে ককটেল ও পেট্রোলবোমাসদৃশ কয়েকটি বস্তু থাকার তথ্য পাওয়া যায়।

এসআরবি-২-এর স্পেশাল কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুহতারিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তথ্য পাওয়ার পর এসআরবি-২-এর একটি বিশেষ দল এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানে পাওয়া বেশ কিছু বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায়ও একই ধরনের ককটেল বোমাসদৃশ কিছু বস্তু থাকার তথ্য পাওয়া যায়। বর্তমানে এসআরবি-২ এর স্পেশাল কোম্পানির একটি বিশেষ দল এলাকাটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রেখেছে।

এসআরবি-২ এর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রয়োজনীয় নিষ্ক্রিয়করণ কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন এসআরবি-২ এর এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD