বাচতে চায় লামিয়া, চিকিৎসার জন্য প্রয়োজন দুই লাখ টাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আলহাজ্ব মকবুল হোসেন ডিগ্রি কলেজে বিএ প্রথম বর্ষে পড়ছেন লামিয়া ইসলাম সাহেবা। পরিবারের স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষিত হয়ে সংসারে স্বচ্ছলতা আনবেন তিনি। তবে জটিল অসুস্থতায় সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।
বিজ্ঞাপন
প্রায় ছয় মাস ধরে তলপেটের ব্যথায় ভুগছেন লামিয়া। ধীরে ধীরে হাঁটাচলার শক্তিও কমে গেছে। চিকিৎসা পরীক্ষায় তার জরায়ুতে পাঁচটি টিউমার শনাক্ত হয়েছে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। এর জন্য প্রায় দুই লাখ টাকা লাগবে বলে পরিবার জানিয়েছে। আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঢাকার মোহাম্মদপুরে দুই কক্ষের ছোট একটি বাসায় ছয় সদস্যের পরিবার নিয়ে থাকেন লামিয়ারা। দীর্ঘদিন মেয়ের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তার বাবা মো. ইসলাম উদ্দিন আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এর মধ্যে তিনি চাকরিও হারিয়েছেন। চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারের সামান্য জমিও বিক্রি করতে হয়েছে এবং আত্মীয়স্বজনের কাছেও দেনা হয়েছে।
অর্থসংকটে লামিয়ার দুই ছোট বোনের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পরিবারের ছোট ছেলেকেও স্কুলে ভর্তি করাতে পারছেন না তারা। কয়েক মাসের বাড়িভাড়াও বকেয়া রয়েছে। নিত্যদিনের খাবার ও ওষুধের খরচ চালাতেও হিমশিম খেতে হচ্ছে পরিবারটিকে।
বিজ্ঞাপন
লামিয়ার বাবা মো. ইসলাম উদ্দিন বলেন, মেয়ের চিকিৎসার জন্য যা সামান্য জমি ছিল, সেটিও বিক্রি করেছেন। চাকরি হারানোর পর পরিবারের খাবারের ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়েছে। মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ে তিনি সমাজের সামর্থ্যবান মানুষের সহায়তা চেয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মেয়ের অস্ত্রোপচারের জন্য দ্রুত দুই লাখ টাকা প্রয়োজন হওয়ায় আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে লামিয়ার পরিবার।
লামিয়ার বাবা মো. ইসলাম উদ্দিনের সঙ্গে যোগাযোগ ও বিকাশে সহায়তার নম্বর: ০১৯১১৪৯০৪১৩, ০১৯৯৪০৬০২৮১।








