Logo

এগ্রো টেকনোলজি ট্রান্সফার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫৮
এগ্রো টেকনোলজি ট্রান্সফার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ছবি প্রতিনিধি।

রাজধানীর খামারবাড়ির কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে "এগ্রো টেকনোলজি ট্রান্সফার: গবেষণা থেকে মাঠ পর্যায়ে প্রযুক্তি পৌঁছে দেওয়ার কৌশল" বিস্তারে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান এ সেমিনারের সভাপতিত্ব করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফ এম পি ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক।

বিজ্ঞাপন

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক মো: আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং অতিরিক্ত পরিচালক মো: রওশন আলম, কৃষি তথ্য সার্ভিসের প্রধান তথ্য কর্মকর্তা বি এম রাশেদুল আলম।

সেমিনারে কৃষি মন্ত্রনালয়ের বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা,কৃষক প্রতিনিধি , কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক প্রধানগন সহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বক্তরা আশাপ্রকাশ করেন এগ্রো টেকনোলজি ট্রান্সফার সফল করতে হলে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, সম্প্রসারণ সংস্থাসহ এবং কৃষকদের মধ্যে কার্যকর সমন্বয়, করে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রনালয়ের মুখপাত্র হিসেবে বিভিন্ন দপ্তরের সমন্বয় করে তথ্যের সেতুবন্ধনের মাধ্যমে আধুনিক সমোপযোগী প্রযুক্তি কৃষকের কাছে পোছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

পরে কৃষি তথ্য সার্ভিসের বিভিন্ন উইংয়ের ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে কাজের স্বকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD