ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা

ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট ও এন্টি মানি লন্ডারিং (এএমএল) ডিভিশনের যৌথ উদ্যোগে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ‘Prevention of Money Laundering with Special Emphasis on Trade-Based Money Laundering (TBML) and Credit-Backed Money Laundering (CBML)’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের বিভিন্ন ডিভিশন ও শাখার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী । উদ্বোধনী বক্তব্যে তিনি মানি লন্ডারিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নীতিমালা যথাযথ অনুসরণ এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন ।
তিনি বলেন, নিয়মিত ও সময়োপযোগী প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে এবং ব্যাংকের সুশাসন কাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখে ।
বিজ্ঞাপন
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার সৈয়দ জুবায়ের আহমদ । তাঁর বক্তব্যে তিনি মানি লন্ডারিং প্রতিরোধে সমন্বিত ঝুঁকি ব্যবস্থাপনা, কার্যকর তদারকি এবং শক্তিশালী কমপ্লায়েন্স সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর বিস্তারিত আলোকপাত করেন ।
তিনি উল্লেখ করেন, টিবিএমএল ও সিবিএমএল-এর মতো জটিল ঝুঁকি মোকাবিলায় কর্মকর্তাদের বিশ্লেষণী সক্ষমতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং তথ্যভিত্তিক পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, একটি কার্যকর এএমএল কাঠামো শুধু নিয়ন্ত্রক বাধ্যবাধকতা পূরণই নয়, বরং ব্যাংকের সুনাম, গ্রাহক আস্থা এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
অনুপ্রেরণামূলক বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) ও ক্যামেলকো কাজী কামাল উদ্দিন আহমেদ ফিজিক্যাল প্রশিক্ষণের পাশাপাশি ভার্চুয়াল প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন, যাতে কর্মকর্তারা সময়োপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারেন ।
বিজ্ঞাপন
কর্মশালার কারিগরি সেশনগুলোর শুরুতেই ইন্ট্রোডাক্টরি সেশন পরিচালনা করেন এন্টি মানি লন্ডারিং ডিভিশনের প্রধান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি ক্যামেলকো, আফরোজা খাতুন, সিএএমএস । সেশনে তিনি কর্মশালার উদ্দেশ্য, প্রাসঙ্গিকতা এবং মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত সামগ্রিক কাঠামো সম্পর্কে অংশগ্রহণকারীদের একটি স্পষ্ট ধারণা প্রদান করেন ।
তিনি টিবিএমএল ও সিবিএমএল সংশ্লিষ্ট ঝুঁকির প্রাথমিক ধারণা তুলে ধরে বলেন, সচেতনতা, নিয়ম মেনে চলা এবং সমন্বিত প্রয়াসই একটি কার্যকর কমপ্লায়েন্স সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক ।
বিজ্ঞাপন
কর্মশালায় সেশন পরিচালনা করেন দেশের অন্যতম প্রথিতযশা ব্যাংকিং বিশেষজ্ঞ অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব। তিনি টিবিএমএল- এর ঝুঁকি, রেড ফ্ল্যাগ এবং প্রতিরোধ কৌশল নিয়ে তীক্ষ্ণ ও বিদগ্ধ আলোচনা উপস্থাপন করেন। কেসভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবসম্মত দিকনির্দেশনা পান, যা তাদের প্রফেশনাল দক্ষতা বাড়ানোর পাশাপাশি কর্মশালার মানও উজ্জ্বল করে তোলে ।
পরবর্তীতে জনাব চৌধুরী এমএকিউ সারোয়ার, পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান, ব্র্যাক ব্যাংক। তিনি সিবিএমএল-এর ঝুঁকি সূচক, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বাস্তব প্রয়োগ নিয়ে আলোকপাত করেন ।
কর্মশালায় সঞ্চালকের ভূমিকা পালন করেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহ্ সৈয়দ রাফিউল বারী।








