স্টার্টআপ ফান্ডে ৩ কোটি ৬৮ লাখ টাকা দিয়েছে ন্যাশনাল ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গঠিত বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি-তে ন্যাশনাল ব্যাংক পিএলসি ৩ কোটি ৬৮ লাখ ৮ হাজার ১৯৯ টাকা (৩,৬৮,০৮,১৯৯ টাকা) বিনিয়োগ করেছে। এই পেমেন্ট অর্ডার ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের নিকট হস্তান্তর করা হয়। এই পেমেন্ট অর্ডার ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের নিকট হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওয়াদ মোস্তফা পেমেন্টটি গ্রহণ করেন। এসময় ন্যাশনাল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ইনচার্জ) মো. মেশকাত-উল-আনোয়ার খান, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম এবং ন্যাশনাল ব্যাংকের সিআরএম (এমএসএমই) বিভাগের প্রধান মো. মোরশেদ কামাল উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বসুন্ধরা টিস্যুর পারফরমার’স মিট অনুষ্ঠিত
এই অংশগ্রহণের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক বাংলাদেশে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ন্যাশনাল ব্যাংক সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞাপন








