Logo

প্রথম প্রান্তিকে শক্ত অবস্থানে এনআরবিসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মে, ২০২৬, ২২:১৬
প্রথম প্রান্তিকে শক্ত অবস্থানে এনআরবিসি
ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে এনআরবিসি ব্যাংক । ব্যাংকটির পরিচালনা পর্ষদের ২৩৬তম সভায় এ প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার (১২ মে ) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, প্রধান আর্থিক কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ আহমেদও সভায় অংশ নেন।

অনুমোদিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, একক ভিত্তিতে ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ০.১৬৭ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ০.০৬২ টাকা। অন্যদিকে সমন্বিত ভিত্তিতে ইপিএস হয়েছে ০.১৩০ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.০৮০ টাকা।

বিজ্ঞাপন

এদিকে একক ভিত্তিতে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ বেড়ে ০.৮৬৫ টাকায় উন্নীত হয়েছে। গত বছরের একই সময়ে এ সূচক ছিল ঋণাত্মক ৫.৪৬৮ টাকা। সমন্বিত ভিত্তিতে শেয়ারপ্রতি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ০.৬২৫ টাকা, যেখানে আগের বছর তা ছিল ঋণাত্মক ৫.৬৩১ টাকা।

২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত একক ভিত্তিতে ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ কোটি ৬৯ লাখ টাকা। একই সময়ে শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৬.৭২ টাকা। অন্যদিকে সমন্বিত ভিত্তিতে ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১ হাজার ৪০৪ কোটি ১৭ লাখ টাকা এবং শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৬.৯৫ টাকা।

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, বিনিয়োগ থেকে আয় বাড়ার পাশাপাশি প্রভিশন ব্যয় কমে যাওয়ায় প্রথম প্রান্তিকে ব্যাংকের ইপিএস বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগ আয় বৃদ্ধি ও ঋণের পরিমাণ কমে আসায় নগদ প্রবাহেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD