Logo

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ৪ দিনের রিমান্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৫, ১৪:২৮
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ৪ দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত

শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

সকালে কারাগার থেকে দীপু মনিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল খান পুলক তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

বিজ্ঞাপন

শুনানিতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’ চলাকালে শাহবাগ থানার চানখাঁরপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছিলেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। ওইদিন দুপুরে আন্দোলন চলাকালে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এরপর নিহতের স্ত্রী রোজিনা আক্তার চলতি বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনের নাম উল্লেখ করা হয়, পাশাপাশি অজ্ঞাত ৫০০ জনকেও আসামি করা হয়। মামলার অগ্রগতি ও তদন্তের অংশ হিসেবেই সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয় বলে পুলিশ জানায়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD