Logo

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: স্বীকারোক্তি দিল গৃহকর্মী আয়েশা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ২০:৪১
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: স্বীকারোক্তি দিল গৃহকর্মী আয়েশা
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশা আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) ছয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক সহিদুল ওসমান মাসুমের আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, ১৫ ডিসেম্বর আয়েশার স্বামী রাব্বি শিকদারও নিজের জবানবন্দিতে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৫ ডিসেম্বর বাদী আজিজুল ইসলামের বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে যোগ দেন আয়েশা। ৮ ডিসেম্বর সকালে আজিজুল কর্মস্থলে থাকা অবস্থায় তার স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে বাসায় এসে তিনি গলাকাটা অবস্থায় স্ত্রীকে মৃত ও মেয়েকে গুরুতর আহত অবস্থায় পান। পরে হাসপাতালে নেওয়ার পর মেয়েরও মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৮ ডিসেম্বর সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৫ মিনিটে ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে বের হন। এই সময়ের মধ্যে মা-মেয়েকে হত্যা এবং বাসায় লুটপাট করা হয়েছে।

পুলিশ অভিযুক্ত দম্পতিকে ১০ ডিসেম্বর ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে গ্রেফতার করে এবং পরদিন তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। বর্তমানে মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD