Logo

এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট নাহিদ ইসলামের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪১
এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট নাহিদ ইসলামের
ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২ জানুয়ারি) রিটটি করেন একই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। রিটে ড. কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে।

নাহিদ ইসলামের পক্ষে শুনানিতে অংশ নিচ্ছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী। অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, চলতি সপ্তাহেই হাইকোর্টে রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম—উভয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। তবে পরবর্তীতে প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় বিষয়টি আদালতে গড়িয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD