Logo

বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৩
বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে চলমান আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত থাকবে বলে আদালত আদেশে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশন (ইসি) বৈধ ঘোষণা করার সিদ্ধান্তের বিরুদ্ধে একটি ব্যাংকের দায়ের করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত এ নির্দেশনা দেন। ফলে প্রার্থী হিসেবে তার নির্বাচনে অংশগ্রহণে আপাতত কোনো বাধা থাকছে না, তবে ফলাফলের চূড়ান্ত ঘোষণা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

বিজ্ঞাপন

আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। অন্যদিকে আপিলকারীর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD