Logo

পবিত্র রমজানকে ঘিরে হাইকোর্টের নতুন সময়সূচি ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৪৬
পবিত্র রমজানকে ঘিরে হাইকোর্টের নতুন সময়সূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও দাপ্তরিক কার্যক্রমের জন্য বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রোজাদার বিচারক, আইনজীবী ও কর্মচারীদের সুবিধার কথা বিবেচনায় রেখে এই সময়সূচি কার্যকর করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে পরিচালিত হবে।

বিজ্ঞাপন

নতুন সময়সূচি অনুযায়ী, আদালতের কার্যক্রম প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত যোহর নামাজের জন্য বিরতি রাখা হয়েছে।

একই বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগের অফিসসমূহের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। অফিস কার্যক্রম চলবে সকাল সোয়া ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। অফিস সময়ের মধ্যেও যোহর নামাজ আদায়ের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, রমজান মাসজুড়ে এই সময়সূচি অনুসরণ করা হবে এবং ঈদুল ফিতরের আগে পর্যন্ত তা কার্যকর থাকবে। আদালত ও অফিস সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়সূচি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD