Logo

শপথ অনুষ্ঠানে অংশ নেবেন বিচারপতিরা, কোর্ট চলবে সোয়া ১টা পর্যন্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৮
শপথ অনুষ্ঠানে অংশ নেবেন বিচারপতিরা, কোর্ট চলবে সোয়া ১টা পর্যন্ত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের কারণে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই শেষ করা হবে। এদিন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট—উভয় বিভাগের কার্যক্রম দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন।

রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত থাকবেন। সে কারণেই বিচারপতিদের অংশগ্রহণ নিশ্চিত করতে এদিন আদালতের বিচারিক কার্যক্রম দুপুর সোয়া ১টা পর্যন্ত সীমিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শপথ অনুষ্ঠান শেষে নিয়মিত সূচি অনুযায়ী আদালতের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD