Logo

সাক্ষী আনতে পারেননি ইনুর আইনজীবী, সাক্ষ্যগ্রহণ ২২ ফেব্রুয়ারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩৬
সাক্ষী আনতে পারেননি ইনুর আইনজীবী, সাক্ষ্যগ্রহণ ২২ ফেব্রুয়ারি
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু-র সাফাই সাক্ষ্যের দিন ছিল মঙ্গলবার। তবে আসামিপক্ষ নির্ধারিত দিনে সাক্ষী উপস্থাপন করতে না পারায় ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২২ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এই মামলায় একমাত্র আসামি হাসানুল হক ইনুকে সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়।

বিজ্ঞাপন

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতা আন্দোলনে নামলে ইনুর নির্দেশে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র সদস্যরা গুলি চালায়। এতে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন এবং অনেকে আহত হন।

এ ঘটনায় উসকানি ও প্ররোচনাসহ মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে ইনুর বিরুদ্ধে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD