Logo

ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডের বিচার যেভাবে চলছে, সেভাবেই চলবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:০৩
ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডের বিচার যেভাবে চলছে, সেভাবেই চলবে
ছবি: সংগৃহীত

জুলাই হত্যাকাণ্ডের মামলার বিচারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, ট্রাইব্যুনালের বিচার যেভাবে চলছে, সেভাবেই চলবে। বর্তমানে ক্ষমতাসীন বিএনপি সরকার থেকেও এ বিষয়ে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জুলাই হত্যাকাণ্ডের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর এ তথ্য জানিয়েছেন।

আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শহীদ ফজলে রাব্বির বাবা ও শহীদ তানহার বাবা। তারা তাদের সন্তানদের নির্মম মৃত্যুর বর্ণনা তুলে ধরেন। এ ঘটনায় অভিযুক্ত রয়েছেন সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৭ জন।

বিজ্ঞাপন

সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেলে। একই সঙ্গে ট্রাইব্যুনাল-১-এ র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলার সাক্ষ্যগ্রহণ ২৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। এছাড়াও গাজীপুরে গুম করে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ২ মার্চ অনুষ্ঠিত হবে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, বিচার কার্যক্রম আইনমতো নিরপেক্ষভাবে ও স্বচ্ছভাবে সম্পন্ন হচ্ছে। আমরা আশা করি, বিচারের সুষ্ঠু বাস্তবায়ন জনগণের আস্থা এবং ন্যায়ের পথে দৃঢ়তার প্রতিফলন হবে।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়ায় আইনানুগ নিয়ম অনুসরণ করা হচ্ছে, এবং প্রত্যেক সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে বিচারকাজ অব্যাহত থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD