Logo

জুলাই সনদের কার্যকারিতা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫৯
জুলাই সনদের কার্যকারিতা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। আবেদনে সনদটিকে অবৈধ, সংবিধানবিরোধী ও বেআইনি ঘোষণা করার পাশাপাশি এর কার্যকারিতা স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

রিট আবেদনে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদের বিভিন্ন ধারা ও বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই আদালতের মাধ্যমে এ সনদের আইনগত অবস্থান নির্ধারণ প্রয়োজন। একই সঙ্গে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সনদের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মামলায় বিবাদী করা হয়েছে নির্বাচন কমিশন, জাতীয় সংসদের স্পিকার, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। রিটটি শুনানির জন্য শিগগিরই আদালতের কার্যতালিকায় আসতে পারে বলে জানা গেছে।

আইনজ্ঞ মহলের মতে, জনস্বার্থে দায়ের করা এ রিটের মাধ্যমে সনদের সাংবিধানিক বৈধতা ও প্রয়োগযোগ্যতা নিয়ে আদালতে বিস্তারিত শুনানি হতে পারে। আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে জুলাই জাতীয় সনদের ভবিষ্যৎ কার্যকারিতা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD