Logo

লক্ষ্মীপুরে ভেজাল ড্রিংক উৎপাদন, জরিমানা এক লাখ টাকা

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৩২
লক্ষ্মীপুরে ভেজাল ড্রিংক উৎপাদন, জরিমানা এক লাখ টাকা
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে অনুমোদন ছাড়া ম্যাংগো ড্রিংক পাউডার উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল সিদ্দিকার নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বিসিক শিল্পনগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ‘আশরাফ ফুড’ নামে একটি প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)–এর অনুমোদন ছাড়া ম্যাংগো ড্রিংক পাউডার উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এছাড়া ভেজাল খাদ্য ও পানীয় উৎপাদনে একাধিক লোগো ব্যবহার করা হচ্ছিল।

বিজ্ঞাপন

এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শাহিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ভেজাল পণ্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসন নিয়মিত তদারকি চালাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD