Logo

সাবেক মুখ্য সচিব আবুল কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৫৭
সাবেক মুখ্য সচিব আবুল কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ফাইল ছবি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব এবং জামালপুর-৫ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

অন্যদিকে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন অভিযোগ সংশ্লিষ্ট আবুল কালামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়েছে, আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে। সুতরাং সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা প্রয়োজন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD