Logo

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী সেই রিয়াদ দুই দিনের রিমান্ডে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মার্চ, ২০২৬, ১৪:৪২
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী সেই রিয়াদ দুই দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার উপ-পরিদর্শক আরমান আলী, আসামি রিয়াদসহ চার জনের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেছিলেন। অন্য আসামিরা হলেন: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার। আদালত রিমান্ড শুনানির জন্য আজ দিন ধার্য করেছিলেন।

বিজ্ঞাপন

শুনানিতে প্রসিকিউশন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিয়াদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন, অন্যদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামিদের জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অজ্ঞাতপরিচয় আসামিদের নাম-ঠিকানা ও অবস্থান নির্ধারণের জন্য রিমান্ড প্রয়োজন।

বিজ্ঞাপন

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে আসামিরা গ্রেপ্তার হন। পরদিন কারাগারে পাঠানো হয়।

মামলার বাদী, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন, রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এ মামলায় ১০/২২ জন অজ্ঞাতপরিচয় আসামি।

বিজ্ঞাপন

এজাহারে বলা হয়েছে, আসামিদের সঙ্গে নির্জন ও তার বন্ধুদের পূর্ব শত্রুতা ছিল। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলায় ৪১২ নম্বর কক্ষে সাক্ষাৎকালে আসামিরা নির্জনকে সমাবর্তনে অংশগ্রহণের জন্য বলেন। এ সময় রাজ্জাকের নির্দেশে আসামি রিয়াদুল ও সায়েম চেয়ার দিয়ে তাকে আঘাত করে। এতে নির্জন পিঠে ও বুকে গুরুতর আঘাত পান।

এজাহারে আরও উল্লেখ আছে, রাজ্জাক সুইচ গিয়ার চাকু দিয়ে নির্জনের মুখমণ্ডলে আঘাত করেন, নাকে লেগে গুরুতর জখম হয়। বন্ধুবান্ধব ও শিক্ষকরা বাধা দেয়ার চেষ্টা করলে আসামিরা তাকে ভয়ভীতি ও হুমকি দেয়। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই রিয়াদ গ্রেপ্তার হন সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির মামলায়। পরে জামিনে মুক্তি পান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD