সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন

সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একটি মামলায় তার জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
এই সময় আইনজীবী আসলাম মিয়া জামিন আবেদনের শুনানি করেন এবং পরে আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেছিলেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনি ২০২৫ সালের ডিসেম্বর থেকে কারাগারে ছিলেন।
বিজ্ঞাপন
মামলার প্রেক্ষাপটে গত ১৪ ডিসেম্বর ধানমণ্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়।
পরদিন, ১৫ ডিসেম্বর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন করা হয়। আদালত ওইদিন জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে আনিস আলমগীর কারাগারে ছিলেন।








