Logo

আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মার্চ, ২০২৬, ১২:১৪
আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ মার্চ) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে বিষয়টি শুনানির জন্য আগামী ৯ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইভীকে পাঁচ মামলায় জামিন দেন।

বিজ্ঞাপন

পাঁচ মামলার মধ্যে চারটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলা ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা সংক্রান্ত। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা হয়েছে সদর মডেল থানায়।

আইভীর পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।

বিজ্ঞাপন

গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জুলাই আন্দোলনের সময় দায়ের হওয়া বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দিলেও আপিল বিভাগের চেম্বার আদালত সেই জামিন স্থগিত করেন।

এরপর ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD