Logo

এবার নাহিদ ইসলামের আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১১:৫৫
এবার নাহিদ ইসলামের আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ সংসদীয় আসন-এর ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রার্থী এম এ কাইয়ুম। ওই আসনে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ হাইকোর্ট-এর বিচারপতি মো. জাকির হোসেন-এর একক বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে বিভিন্ন আসনের ফল নিয়ে ৩০টির বেশি নির্বাচনি আবেদন হাইকোর্টে জমা পড়েছে। এসব আবেদনের প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগ নিয়ে করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ বর্তমানে এসব আবেদন শুনানি করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD